বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর জলিল : রাশেদ প্রধান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর জলিল। তার অপরাধ তিনি ভারতকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয়নি। কারণ, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি। শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিলেন।

 

রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছে একমাত্র মেজর জলিল ব্যতিত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিল। দুঃখের বিষয়, পরে কোনো সরকারই মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেয়নি।

 

জাগপার এই মুখপাত্র বলেন, মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ধারণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে কবর দিতে হবে। আগামীতে কেউ ভারতের কাছে নতজানু হতে চাইলে তাকে রুখে দিতে হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি মনোয়ার হোসেন, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর