বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৩ সময় দেখুন

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

 

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

 

আমীর খসরু বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

 

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই ব্যবস্থায় ভোট আয়োজন সম্ভব কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে।

 

আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়ায় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটিই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

 

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, এটা এখন একেবারেই পরিষ্কার- তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর