বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে : ডা. এ জেড এম জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ সময় দেখুন

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জাতীয় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে।

 

ডা. জাহিদ বলেন, ৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কতৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে।

 

তিনি আরও বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চায়। ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।

 

বিএনপির এই নেতা বলেন, নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারি করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।

 

ডা. জাহিদ বলেন, পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনো কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর