বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে : জোনায়েদ সাকি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৩০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আদালনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে গেলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি।

 

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা অনেক আগে বলেছি, সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। যে শাসন ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তা বদল না করলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না।’

 

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

 

জোনায়েদ সাকি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে স্মরণ করান যে শুধু সরকারের পরিবর্তনেই গণতন্ত্র স্থায়ী হবে না; সুশাসন ও সাংবিধানিক কাঠামোর সংস্কার অপরিহার্য।

 

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী প্রথা এবং শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর