শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২০ সময় দেখুন

ঢাকা, ০৩ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পবিত্র আশুরা উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার বলেছেন, আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই।

 

তিনি বলেন, সুষ্ঠু-সুন্দরভাবে আশুরা উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

 

মো. সারওয়ার আরও বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর