রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন : ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনাকে এখন অর্থহীন দাবি করেছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এ দাবি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলকে ইরানে হামলায় সমর্থন দেয়ার অভিযোগ এনে বলেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া এই হামলা সম্ভব হতো না।

 

মূলত গত কয়েক মাস ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা চলছিল। এ প্রসঙ্গে বাঘেয়ি বলেন, ‘অন্য পক্ষ (যুক্তরাষ্ট্র) এমনভাবে কাজ করেছে যা সংলাপকে অর্থহীন করে তুলেছে।’

 

তিনি আরও যোগ করেন, ‘আপনারা আলোচনার দাবি করতে পারেন না এবং একই সঙ্গে জায়নবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েলকে) ইরানের ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়ে কাজ ভাগ করে নিতে পারেন না।’

 

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। নৃশংস এই হামালায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান।

 

এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত পরমাণু চুক্তির তাগিদ দেন। ইতোপূর্বে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পাঁচ দফা আলোচনায় বসেছে। যদিও সব আলোচনা থেকে চুক্তির বিষয়ে ইতিবাচক কোন খবর আসেনি, তবে এই সপ্তাহে ষষ্ঠ পর্যায়ে আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যে ইসরায়েলের হামলার পর আলোচনা চলবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে।

 

সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর