রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ইসরাইলি হামলায় এ পর্যন্ত ইরানের শীর্ষ ৯ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬১ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইলি বাহিনীর হামলায় দেশটির ৯ জন শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। শুক্রবার এই হামলার পর শনিবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

 

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আগের দিন শুক্রবার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে তাদের বিমান হামলায় নয়জন শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এক বিবৃতিতে নিহতদের নাম উল্লেখ করে বলা হয়েছে— ‘অপারেশন রাইজিং লায়ন’-এর শুরুতে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় ইরান সরকারের পরমাণু অস্ত্র কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়া নয়জন জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হয়েছেন।

 

সামরিক বাহিনী বলছে, তাদের নির্মূল করা ইরানি শাসকগোষ্ঠীর গণবিধ্বংসী অস্ত্র অর্জনের ক্ষমতার ওপর একটি চরম আঘাত।

 

সেনাবাহিনী জানিয়েছে, ‘গোয়েন্দা অধিদপ্তর কর্তৃক সংগৃহীত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর