রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

লন্ডনে বৈঠকটি ছিল ঐতিহাসিক : জাতিকে দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

 

এর আগে ওই হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একান্তে বৈঠক শুরুর আগে সেখানে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

বাংলাদেশ সময় শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর