সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ড. ইউনূস আম্মা আপনাকে সালাম জানিয়েছেন : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক শুরু আগে কুশল বিনিময় করেন ড. ইউনূস ও তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সালাম পৌঁছে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এসময় তারেক রহমান বলেন— ‘আম্মা আপনাকে সালাম জানিয়েছেন।’ একইসঙ্গে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

 

এর আগে ১টা ৫০ মিনিটে তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেল কক্ষে নিয়ে যান।

 

প্রধান উপদেষ্টা কক্ষের সামনে থেকে তারেক রহমানকে এগিয়ে নিয়ে যান। এ সময় তারেক রহমান বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তার সঙ্গে আসা অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

 

এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন? উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘চলছে, টাইনা টুইনা চলতে হয়।’

 

এ সময় তারেক রহমান বলেন, ‘আম্মা (বেগম খালেদা জিয়া) সালাম জানিয়েছেন।’ এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

 

সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

বার্তায় বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন ড. ইউনূস। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

 

শুক্রবার হওয়া বৈঠকের বরাতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘আগামী রোজার আগে নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন তারেক রহমান। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন—প্রস্তুতি শেষ হলে রোজার আগেও নির্বাচন হতে পারে। তবে সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।’

 

যেকোনো সময় দেশে ফেরার সিদ্ধান্ত নিবেন তারেক রহমান জানিয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর