রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের মধ্যকার বৈঠক চূড়ান্ত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো।

 

তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হতে যাচ্ছে। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।

 

এ নিয়ে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তা চূড়ান্ত হয়েছে। ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাদের বৈঠকটি হবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে।

 

বৈঠকে কোনো বিশেষ এজেন্ডা আছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর