রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংগে লন্ডনে সাক্ষাৎ করবেন তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন

ঢাকা, ০৯ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এসময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনাকল্পনা ছিল।

 

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

 

সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর