রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

ঢাকা, ০৮ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস পাননি। রবিবার বিকালে গণমাধ্যমে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি জানিয়েছেন, টিউলিপের কোনো চিঠি পাননি প্রধান উপদেষ্টা। ৫ (জুন) তারিখ থেকে আমরা ছুটিতে আছি।

 

এর আগে রবিবার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভুল বোঝাবোঝি দূর করতে লন্ডনে অন্তর্বতী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এরইমধ্যে ড. ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি।

 

গত ৪ মে পাঠানো চিঠিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের বিষয়ে এই বৈঠকে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি। একারণে ড. ইউনূসের সাক্ষাৎ চান।

 

এদিকে আগামী সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের (১০ থেকে ১৩ জুন) এই সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর (ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে পদত্যাগ করেন তিনি। ১৫ জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। খালার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর থেকেই তিনি চাপে ছিলেন।

 

এদিকে ৪ জুন শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের আয়কর নথি জব্দের তথ্য জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

 

ব্রিফিংয়ে আক্তার হোসেন বলেন, ‘অনুসন্ধানী দল যদি অনুসন্ধানের ক্ষেত্রে আয়কর নথি বিবেচনা করার প্রয়োজন মনে করে, তাহলে তারা যেকোনো ব্যক্তির আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। তাই টিউলিপ সিদ্দিকের বিগত ১৩ বছরের আয়কর নথি জব্দ করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর