শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

ঢাকা, ০৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল সাড়ে ৭টা ঈদের নামাজ শুরু হয়। প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঈদগাহের প্রথম জামাতে নামাজ আদায় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ অনেকেই নামাজ আদায় করেন।

 

এদিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

 

জামাতে অংশ নিতে সকাল ৭টা ২৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ঈদগাহ মাঠে আসেন। নামাজ, খুতবা ও মোনাজাত শেষে প্রধান উপদেষ্টা দেশ ও জণগণের মঙ্গলের জন্য ঈদ জামাতে উপস্থিত সবার কাছে দোয়া চান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর