বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন

ঢাকা, ০৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত।

 

তিনি বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।

 

মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে। এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর