ঢাকা, ০৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সস্ত্রীক শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন জানিয়ে প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, ‘ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার স্ত্রী।’
একই দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও তার স্ত্রীসহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ঈদ উপলক্ষে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এই সাক্ষাৎ ছিল রাষ্ট্রীয় সৌজন্যের অংশ।
এর আগে শনিবার সকালে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
Leave a Reply