বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মানুষ চিনতে ভুল করেছেন প্রধান উপদেষ্টা : এবার গণতন্ত্রের বিজয় আদায় করতেই হবে  : গয়েশ্বর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন

ঢাকা, ৩১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ সকালে শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ করে বলেছেন, “জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।”

 

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

 

জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “মানুষ চিনতে ভুল করেছেন। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতেই হবে।”

 

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে বলেন, “জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছু পিছু নিত। অধিক সময় নিতেন না তার বক্তব্যে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন। তিনি যা করতেন না, তা বলতেন না। জিয়াউর রহমান দয়াপরবশ ছিলেন। জাতির মধ্যে তার আগমনটাও অত্যন্ত আকস্মিক।”

 

তিনি বলেন, “ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আঁস্তাকুড়ে যাবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর