শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ঢাকা, ১৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

জানা গেছে, ভবনটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। আর কাজটি সর্ম্পূণ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৬ জুন। ভবনটি ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত একটি বহুতল অফিস ভবন, যার মধ্যে বাউন্ডারি ওয়াল, গেট, গার্ডরুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল এবং ডিপ টিউবওয়েল স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

 

এর আগে, বুধবার (১৪ মে) চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর