২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারও একই প্রশ্নপত্রে এবং একই দিনে অনুষ্ঠিত হবে উভয় কোর্সের ১০০ নম্বরের বহুনির্বাচনী ভর্তি পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে দশমের ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, পাবেন কারা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। অনলাইন ফরম পূরণ ও ভর্তি সম্পর্কিত বিস্তারিত যাবতীয় তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটসমূহে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৫ অথবা ২০২৬ সালের এইচএসসি বা সমমান এবং ২০২৩ সালের আগে নয় এমন বছরে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাক-উচ্চমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পর্যায়েই বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক। এইচএসসি পর্যায়ে বিষয় হিসেবে বিজ্ঞান গ্রুপের পাশাপাশি জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। আবেদনকারী প্রার্থীর প্রতি নির্দেশনা। ২০২৮-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ সাল অথবা ২০২৬ সাল এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি—উভয় পরীক্ষার জিপিএ মিলে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। একই সঙ্গে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকা বাধ্যতামূলক, এর কম পেলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর পরীক্ষার্থীদের জন্য, যার মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ আসন অন্তর্ভুক্ত। সব উপজাতীয় ও পার্বত্য এলাকার অ-উপজাতীয় পশ্চাৎপদ প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে ক্ষেত্রে এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ না থাকলে তারা আবেদনের অযোগ্য হবেন।
উচ্চমাধ্যমিক সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টা ১৫ মিনিটের এ পরীক্ষায় প্রশ্ন বণ্টন নিম্নরূপ
পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশীয় মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাবেন না।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র ওপর ১০০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। জিপিএ মূল্যায়নের পদ্ধতি হলো—এসএসসি বা সমমানের জিপিএকে ৮ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৪০ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএকে ১২ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৬০ নম্বর। এই প্রাপ্ত ১০০ নম্বরের সাথে লিখিত পরীক্ষার ১০০ নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ৬-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি-‘ও’ লেভেল-সমমান এবং এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষার জিপিএভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মেধা তালিকা তৈরির ক্ষেত্রে নির্ধারিত নম্বর কর্তন করা হবে। পূর্ববর্তী বছরের (২০২৫ সালের) এইচএসসি পাস করা পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৩ নম্বর কাটা যাবে। এ ছাড়া আগের শিক্ষাবর্ষে (২০২৫-২০২৬) কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দিলে তাদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে নিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগও থাকছে।
Leave a Reply