বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মৌলভীবাজারে ৫৭ বছর ধরে চা শ্রমিকদের সেবায় রাধা ডাক্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের মানুষের কাছে পল্লিচিকিৎসক রাধেশ্যাম কৈরী এক আস্থার নাম। স্থানীয়দের কাছে তিনি ‘রাধা ডাক্তার’ হিসেবেই পরিচিত। দীর্ঘ ৫৭ বছর ধরে তিনি বাগানের নারী, পুরুষ ও শিশুদের নিরলস স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। এলাকায় কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া কিংবা জলবসন্তের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তিনি রাতের অন্ধকারে হারিকেন বা টর্চ নিয়ে দুর্গম পাহাড়-টিলা পেরিয়ে অসুস্থদের বাড়ি বাড়ি পৌঁছে যান।

রোগীর উপসর্গ শুনে ও নাড়ি পরীক্ষা করে রোগ শনাক্ত করায় রয়েছে তার অসামান্য দক্ষতা। তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের সামর্থ্য অনুযায়ী ১০ থেকে ১০০ টাকা ফি দিতে হয়, তবে দরিদ্র রোগীদের তিনি বিনামূল্যে সেবা দেন। জটিল রোগীদের ক্ষেত্রে তিনি সরাসরি সরকারি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চা শ্রমিক প্রণতি কর, শেফালী কর ও সঞ্জয় দাসের মতে, রাধা ডাক্তার তাদের প্রাণের মানুষ। রোগীরা খুশি হয়ে ১০-২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ফি দেন।

বিসমিল্লাহ ফার্মেসির মালিক হাসান মাহমুদ জানান, করোনাকালের ভয়াবহ পরিস্থিতিতেও যখন মানুষ ঘরবন্দি ছিল, তখনও রাধেশ্যাম গভীর রাত পর্যন্ত শ্রমিকদের চিকিৎসা দিয়েছেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লসমন কৈরী জানান, তার অভিজ্ঞতানির্ভর নিখুঁত রোগ নির্ণয়ের ক্ষমতা অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকদেরও অবাক করে। অর্থের মোহের ঊর্ধ্বে থেকে প্রান্তিক মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা এই মানুষটি আজ চা বাগানের মানবিকতার এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর