মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আত্মজীবনীতে হিন্দুত্ববাদী মতাদর্শের অন্যতম প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের জীবন ও চরিত্র বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহতকর এই নোটিশটি পাঠান। নোটিশে অভিযোগ করা হয়, সোনিয়ার লেখা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইতে বীর সাভারকর সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা ভুল, ইতিহাস বিকৃতকারী এবং মানহানিকর। আগামী ১৫ দিনের মধ্যে বিতর্কিত অংশ সংশোধনসহ সোনিয়া গান্ধীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে, অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নইলে আইনি দিক দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকর এবং তাঁর আদর্শ নিয়ে ভিত্তিহীন ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। এই ধরনের লেখার মাধ্যমে সাভারকরের ভাবমূর্তি ও তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলে আইনজীবী উল্লেখ করেন। একই সঙ্গে সোনিয়া গান্ধীর কাছে যদি তাঁর এই বক্তব্যের সপক্ষে কোনো সঠিক তথ্যপ্রমাণ থেকে থাকে, তবে তা আদালতের সামনে দাখিল করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাত্যকি সাভারকর জানান, তিনি পুরো বইটি পড়ার সুযোগ পাননি তবে সাভারকর সম্পর্কিত অংশগুলো পড়েছেন। সেখানে কোনো ধরনের ঐতিহাসিক প্রমাণ বা সূত্রের উল্লেখ ছাড়াই গায়ের জোরে মনগড়া মন্তব্য লেখা হয়েছে। সাত্যকি স্পষ্ট করেন, তিনি এই মুহূর্তে পুরো বইটির ওপর কোনো ধরনের আইনি নিষেধাজ্ঞা চান না, তবে তথ্যগত ভুল ও অপমানজনক মন্তব্যের প্রতিকার চান।

সোনিয়া গান্ধী তাঁর গ্রন্থের ২০১ নম্বর পৃষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থা জারির পটভূমি এবং তৎকালীন মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সাভারকরের প্রসঙ্গে টানেন। সোনিয়া লিখেছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই জাতীয় সংসেবক সংঘ বা আরএসএসের প্রতি ইন্দিরার চরম বিতৃষ্ণা ছিল। যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সরকারের হাতে কারারুদ্ধ ও নির্যাতিত হচ্ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ ব্যক্তিত্বরা ঔপনিবেশিক কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন পাঠাচ্ছিলেন। শুধু তা-ই নয়, তাঁদের অনুসারীরা ব্রিটিশ সরকারের হয়ে গোয়েন্দাগিরি ও চরবৃত্তিতে লিপ্ত ছিল বলে বইটিতে দাবি করা হয়।

বইটিতে সোনিয়া আরও উল্লেখ করেন, কংগ্রেসকে সর্বদাই একটি হিন্দু রাষ্ট্র গঠনের পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করেছে আরএসএস। ওই মতাদর্শ অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করার কথা বলা হয়। আরএসএসের প্রতিষ্ঠাতা ও প্রবক্তারা তাঁদের নিজস্ব লেখায় হিটলারের মতাদর্শ ও সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রশংসা করতেন বলেও বইয়ে লিখেছেন সোনিয়া। ইন্দিরার দৃষ্টিতে এসব আদর্শ ছিল ফ্যাসিবাদী, যা দেশের অখণ্ডতা ও বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। কংগ্রেস সব সময় মনে করে এসেছে, কখনো ক্ষমতায় এলে ওদের বিভেদকামী, নিপীড়ন ও কর্তৃত্ববাদী আদর্শ দেশের একতাকে বিনষ্ট করে দেবে। ভাষণে, জনসভায়, সম্মেলনে বারবার ওদের বিষয়ে সবাইকে সতর্ক করে দিতেন। কারণ, তারা মনে করে ওসব হিন্দু সভ্যতার বিরুদ্ধে। তারা রক্ষণশীল আদর্শ ও পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী, যা শতকের পর শতক ধরে চলে এসেছে।

গ্রন্থের ৪৪৩ নম্বর পৃষ্ঠায় আরএসএস ও বিজেপির হিন্দুত্ববাদী কাঠামোর তীব্র সমালোচনা করা হয়েছে। সোনিয়া সেখানে লেখেন, গান্ধীজির সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর মূলত এমন এক আদর্শের প্রচার করেছিলেন যেখানে ভারতকে হিন্দুদের সর্বময় কর্তৃত্বের রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়। এই ধারাটিকেই পরবর্তীতে আরএসএস, বিজেপি ও তাদের সহযোগী নানা সংগঠন লালন করে আসছে। সোনিয়ার মতে, এই মতাদর্শ ভারতের সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী এবং তা চরম পুরুষতান্ত্রিক ও ক্ষমতা কেন্দ্রিকতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এ বিষয়ে সোনিয়া গান্ধীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য, সাভারকরকে কেন্দ্র করে কংগ্রেসের মন্তব্যে পূর্বেও মহারাষ্ট্রে জোট রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছিল। তিনি লিখেছেন, একটা বিপরীত মতবাদ হলো ভারত প্রধানত এমন এক রাষ্ট্র, যেখানে হিন্দুরাই সুপ্রিম বা সর্বেসর্বা। সেই মতবাদ আরএসএস, বিজেপি ও সারা দেশে ছড়িয়ে থাকা তাদের অগুনতি শাখা সংগঠন সমর্থন করে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর