বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেক সভায় অনুমোদন হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। আজ বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

মন্ত্রণালয়ভিত্তিক অনুমোদনের তালিকায় দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সর্বোচ্চ সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া নদীভাঙন রোধ ও খাল-নদী খনন সংক্রান্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অনুমোদিত এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর