বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে বিজিই বিভাগের ফেয়ারওয়েল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিজিই বিভাগের উদ্যোগে নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, দীর্ঘ দিনের বন্ধন ছেড়ে দূরে যাওয়াটা কষ্টকর হলেও নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং কর্মজীবনে প্রবেশের জন্য তোমরা আজ বিদায় নিচ্ছো। আশা করি তোমরা তোমাদের বাবা মা ও শিক্ষকের স্বপ্ন পূরণ করবে এবং কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে। নোবিপ্রবি ২০ বছর পর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। র‌্যাঙ্কিংয়ে নোবিপ্রবি ভালো করছে এবং ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের সহযোগিতায় আমরা এটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। তোমাদের প্রতি আহ্বান থাকবে যেখানেই যাও নোবিপ্রবির মর্যাদা অক্ষুণœ রাখার চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে আমাদের সীমিত সম্পদের মধ্যেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ সময় বিজিই বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের নোবিপ্রবির আসন্ন ৩য় সমাবর্তনে অংশগ্রহণ এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু নছর মিয়ার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ১৬তম ব্যাচের শিক্ষার্থী নাঈমুল আলম ও অমিত চক্রবর্তী এবং আয়োজক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ১৭তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিদায়ী স্মারক এবং এ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর