বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা এ ধরনের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বাঁশখালী পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ এবং রাজনৈতিক সেক্রেটারি শেখ ফরিদ উদ্দিন চৌধুরী রাজু। নেতৃবৃন্দ গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানান। পাশাপাশি তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর