বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীসহ দুজন আহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

খুলনা নগরীর আড়ংঘাটায় দুর্বৃত্তের গুলিতে দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এই হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) এবং ভ্যানচালক মো. খালেক (৬৫)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। সোলায়মান ঘের ব্যবসার পাশাপাশি শৌখিন মৎস্য শিকারিদের নিয়ে মাছ ধরার আয়োজন করে থাকেন। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোলায়মান শেখকে লক্ষ্য করেই এই গুলি চালানো হয়েছে। ভ্যানটি চলমান থাকায় এবং মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করায় ভ্যানচালক মো. খালেকও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সোলায়মানের হাত, পা ও ঘাড়ে তিনটি গুলি লেগেছে এবং চালক খালেকের বাঁ হাতে একটি গুলি বিদ্ধ হয়েছে। ঘটনার সঠিক কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়, তবে রহস্য উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে খালেকের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি বলেন, ভ্যান ও মোটরসাইকেল চলমান থাকায় গুলি ভ্যানচালকের শরীরেও লাগে।

এদিকে খুলনায় একের পর এক গুলির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

গত ২২ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মাত্র ২৭ দিনের ব্যবধানে নগরীসহ জেলায় অন্তত ১৪টি গুলির ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত মোট ৯ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৫টি ঘটনাই ঘটেছে খুলনা নগরীর ভেতরে, এছাড়া রূপসা উপজেলায় তিনটি এবং ডুমুরিয়ায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সব মিলিয়ে গত ২৭ দিনে জেলায় ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর