বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষিত হওয়ায় দুমকী উপজেলা যুবদলের আনন্দ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন-এমপি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দুমকী উপজেলা যুবদল।

​আজ ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় দুমকী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।​উক্ত আনন্দ মিছিল ও শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন দুমকী উপজেলা যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ: ​সভাপতি: জাকির আলম মিলন,​সাধারণ সম্পাদক: মো. জহিদুল ইসলাম রুবেল,​সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান লাল মিয়া,​সহ-সভাপতি: মো. সাইদুর রহমান খান,​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাইনুল ইসলাম সোহেল,​সাংগঠনিক সম্পাদক: মো. কালাম তালুকদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর