বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

দেশের প্রতিটি জেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে সরকার কাজ করছে : ধর্মমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।

সংসদে বক্তব্য রাখার সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে?

এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রকল্প দলিল প্রণয়নের কাজ পুরোপুরি শেষ হওয়া এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হওয়ার পরই কেবল প্রকল্পটির বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর