আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে লড়বেন খাসতালুক গ্রামের মরহুম আলহাজ্ব জালাল উদ্দিনের ইতালী প্রবাসী পুত্র মো. গোলাপ মিয়া। ইউনিয়নের ২২ টি গ্রামের সবার মুখে মুখে একটি নাম ” ইতালী গোলাপ ” একজন মানবিক মানুষ,আগামিতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তাঁকেই দেখতে চান এলাকাবাসী। দীর্ঘদিন স্বপরিবারে ইতালীতে থাকলেও গোলাপ মিয়ার নাড়ীর টান তাঁর ইউনিয়নবাসীর প্রতি। ইউনিয়নের ২২টি গ্রামেই তাঁর উল্লেখযোগ্য অনুদানের কথা সবার মুখে মুখে। এলাকাতে গোলাপ মিয়া একজন নিরঅহংকার, মিশুক ও ভালোমানুষ হিসেবে পরিচিত।
এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ- মসজিদ,মাদ্রাসা, রাস্তা-ঘাট,চিকিৎসা,ধর্মীয় অনুষ্ঠান এমন কোন পর্যায় নেই-যেখানে গোলাপ মিয়ার অবদানের দেখা মেলেনি। সর্বাবস্থায় সকল পর্যায়ে তাঁর অনুদানের খবর এখন ছোট-বড় সবার মুখে মুখে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও জনসেবা করা যায় -প্রবাসী গোলাপ মিয়া তাঁর জ্বলন্ত উদাহরণ। সাধারণ মানুষের চোখে তিনি একজন মানবতার ফেরিওয়ালা ও মানবিক মানুষ। গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত গোলাপ মিয়াকে সবাই একজন ভাল মনের মানুষ হিসেবেই জানেন।
প্রবাসী গোলাপ মিয়াকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমার চার সদস্যের পরিবার এখন ইতালীতে বসবাস করছি। এলাকার মানুষের যে কোন সমস্যায়,বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য ও নেশা। জীবনে অনেক রোজগার করেছি,সেগুলি ভাল কাজে ব্যয় করতে পেরে আমি অনেক খুশি। এলাকাবাসী চাইলে আমি আগামি ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করে সবার পাশে থেকে ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
এলাকাবাসী জানান,” ইতালী গোলাপ মিয়া অত্যন্ত বড় মনের মানুষ, তিনি এলাকার মসজিদ, মাদ্রাসায় অনুদান দিয়ে সহযোগিতার পাশাপাশি গরীব মানুষদের ছেলে-মেয়ের লেখা-পড়া,বিয়ে-সাদী,চিকিৎসায় ব্যাপক সহযোগিতা করেন। আগামি নির্বাচনে আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
Leave a Reply