শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ মাছ ধরা পড়েছে : ৩৫ হাজার টাকায় বিক্রি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮০ সময় দেখুন

রাজবাড়ী, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে সাড়ে ১৭ কেজি ওজনের একটি বিশালাকার পাঙাশ মাছ ধরা পড়েছে। রোববার সকালে দৌলতদিয়া ঘাট বাজারের আড়তে নিলামে তোলা হলে মাছটি ৩৫ হাজার টাকায় কেনেন স্থানীয় ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। একই বাজারে পৃথক নিলামে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছও ১৮ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়। পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা দুপুরে বলেন, সকালে ইউসুফ মোল্লার আড়তে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি নিলামে তোলা হয়। সামান্য লাভ পেলেই অন্যত্র বিক্রি করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদী অঞ্চলের জেলে পিমা হালদার ভোরে তাঁর সঙ্গীদের নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন। চাপ জাল তোলার পর দেখতে পান বিশালাকার পাঙাশটি আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাট বাজারের ইউসুফ মোল্লার আড়তে আনা হলে মেপে দেখা যায় ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম। আড়তে ডাকের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় চান্দু মোল্লা মাছটি কিনে নিজের গদিতে নেন।

অন্যদিকে, মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের জেলে সাগর হালদার গত তিন মাস ধরে দৌলতদিয়া এলাকায় নদীতে মাছ ধরছেন। এদিন ভোরে ফেরিঘাটের উজানে কুশাহাটা এলাকায় তাঁর চাপ জালে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। একপর্যায়ে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন জেলেরা।

আড়তের নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০ টাকায় কাতলা মাছটি কিনে নেন ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ১৮ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি করেন এবং দুপুরেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর