শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানালেন জিসিসি মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বিশেষ করে গত বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আল-বুদাইউই উল্লেখ করেন, এই হামলার ফলে হাসপাতালটিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে, যা ফিলিস্তিনি জনগণের দুর্দশাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ধরণের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি চলমান সহিংসতার অবসান ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন।

সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জিসিসি মহাসচিব। তিনি বলেন, অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, গাজায় নিরবচ্ছিন্ন মানবিক ও চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর