শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

যুদ্ধের শুরুর চেয়ে ইরানি বাহিনী এখন বেশি শক্তিশালী: মুখপাত্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের শুরুর অবস্থার তুলনায় ইরানের সামরিক বাহিনী বর্তমানে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে তাদের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও সুসংগঠিত। বাহিনীর সদস্যদের মধ্যে এখন যুদ্ধের শুরুর সময়ের চেয়ে অনেক বেশি উদ্দীপনা, অঙ্গীকার এবং আত্মবিশ্বাস পরিলক্ষিত হচ্ছে।

আকরামিনিয়া আরও জানান, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে। তেহরানের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন। সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী, যেকোনো ধরনের প্রতিক্রিয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী যে পদক্ষেপ নেবে তা হবে তাৎক্ষণিক, অত্যন্ত কার্যকর এবং ভৌগোলিক কোনো সীমাবদ্ধতার ঊর্ধ্বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর