ঢাকা, ০৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন গ্রাম পুলিশের সদস্যদের মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি গ্র্যাচুইটিও (আনুতোষিক) বাড়িয়েছে সরকার। নতুন বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা কার্যকর হবে ৭ নভেম্বর থেকেই।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ সদস্যদের ক্ষেত্রে অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পদবি পরিবর্তন করে ইতোমধ্যে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তন নয়, তাদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় তথ্য আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল খরচ দেওয়া হবে।
Leave a Reply