শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নেতানিয়াহুর চেয়ে মার্কিনি ইহুদিদের কাছে জনপ্রিয় মামদানি: নতুন জরিপ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

মার্কিন ইহুদি ভোটারদের পছন্দ ও রাজনৈতিক মতামতের ভিত্তিতে পরিচালিত এক নতুন জরিপে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। জিবিএও নামের একটি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির জনপ্রিয়তা অনেক বেশি। ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ৮০০ জন ইহুদি ভোটারের ওপর এই জরিপকার্য পরিচালনা করা হয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৯ শতাংশ উত্তরদাতা জোহরান মামদানির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। বিপরীতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই হার মাত্র ২০ শতাংশ। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ২১ শতাংশ ভোটারের।

রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার ক্ষেত্রে দেখা যায়, ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ৪৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, রিপাবলিকান পার্টির সামগ্রিক ইতিবাচক-নেতিবাচক মূল্যায়নের ব্যবধান বা নেট ফেভারেবিলিটি ছিল ১৯ শতাংশ। তবে এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যার পক্ষে ইতিবাচক মত দিয়েছেন ৬১ শতাংশ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর