বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

মোংলা (বাগেরহাট), ০৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দর এলাকায় অবতরণ করেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে মূল অনুষ্ঠানস্থলে পৌঁছান। তিনি মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে এবং অবকাঠামোগত উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ (৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার) টাকা ব্যয়ের একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় বন্দরে দুটি আধুনিক জেটি, কনটেইনার লোডিং-আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার জন্য পৃথক ইয়ার্ড এবং ৪৯টি আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে।

সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)’-এর মধ্যে একটি বিনিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। চুক্তি সই শেষে প্রধানমন্ত্রী উপস্থিত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আধুনিকায়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি অনুষ্ঠানস্থলের পাশে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০টি কনটেইনার হ্যান্ডলিং এবং বছরে চার লাখ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা অর্জিত হবে। ফলে পণ্য ওঠানামার ব্যয় হ্রাসের পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হন এবং বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর