শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের দমনে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের এই অভিযান শুরু হয়। সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালানো হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, এই অভিযানে হুথিদের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। লড়াইয়ের ময়দানে হুথিদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস বা অকার্যকর করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

গত এক মাস ধরে চলা এই সংঘাত এখন দীর্ঘস্থায়ী লড়াইয়ে রূপ নিয়েছে। দুই পক্ষই পালটাপালটি হামলা এবং নিজেদের সামরিক অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। যদিও অভিযান শুরুর পর থেকে বড় কোনো বড় ধরনের অগ্রগতি লক্ষ্য করা যায়নি, তবুও সরকারি বাহিনী হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি জানিয়ে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর