বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন বা সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এই সফর উপলক্ষে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং সিআরসিসির মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ও চীন বর্তমানে একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় এগিয়ে আসায় চীনা প্রতিনিধিদলকে তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা প্রদানের জন্য তিনি চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন হিসেবে অভিহিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর