সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দিল্লির পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি নয় বাংলাদেশ : শামা ওবায়েদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

ভারতের নয়াদিল্লিতে চলমান বিরোধীদের আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেখানে ভারতের সমসাময়িক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের প্রচেষ্টার প্রেক্ষাপটে সরকার এই বিষয়ে কোনো মূল্যায়ন করবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর