রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১১ অক্টোবর ২০২৬ইং ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা উন্নয়ন সংঘ, আঙ্গারিয়া বন্দরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ট্রান্সমেড লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান প্রকৌশলী এম. এ. হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।
শিক্ষা উন্নয়ন সংঘের সভাপতি মো. সফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ আয়োজন।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর