সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি নেতা অভিজিৎসহ তিন নেতা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দেখুন

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ-আন্দোলনের দ্বিতীয় দিনে রোববার নির্দিষ্ট শর্তে মুক্তি পেয়েছেন অভিজিৎ দীপকেসহ দলের তিন নেতা। সিজেপির মুখ্য আইনজীবী রত্না সিং রোববার সকাল ১০টা নাগাদ সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।

মুক্তির শর্ত ও আইনি প্রক্রিয়া

আদালতের নির্দেশনা অনুযায়ী, এই তিন নেতা আগামী এক বছরের জন্য কোনো প্রকার ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না। প্রায় ২৪ ঘণ্টা আটক রাখার পর রোববার সকালে সিজেপি নেতাদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। উল্লেখ্য, শনিবার সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাদের আটক করা হয়েছিল।

দিল্লি পুলিশের মামলা

এদিকে, শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে ২০টিরও বেশি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশ কর্মীদের ওপর হামলা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর