সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

আধুনিক পৌরসভা বিনির্মাণের স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী তৈয়বুর রহমান উত্তাল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১১ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে প্রার্থীরা তাঁদের নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীভূক্ত হলেও গুণগত মানে উল্লেখযোগ্য উন্নয়ন নজর কাড়েনি। স্থানীয় সরকার নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে আগ্রহী প্রার্থীদের নিয়ে চায়ের টেবিলে আলোচনা ততই সরগরম হচ্ছে। পৌর সভার প্রাণকেন্দ্রের বাসিন্দা সকলের পরিচিত মুখ মো. তৈয়বুর রহমান উত্তাল মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী উত্তাল একজন দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার। তিনি দলিল লেখক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। মুক্তি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী ও আধুনিক মার্কেট জামান প্লাজা’র ব্যবসা সফল সহজ-সরল ওই মানুষটির স্বপ্ন একটি অত্যাধুনিক নগরী গড়ার লক্ষ্যে পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়বেন তিনি।

পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের মরহুম ডাক্তার খয়রাজ্জামান সরকারের একমাত্র পুত্র মো. তৈয়বুর রহমান উত্তাল মা-বাবার ৯ সন্তানের মধ্যে ৮ম। দুই ভাই সাত বোনের মধ্যে এক ভাইয়ের অকাল মৃত্যুতে সকল বোনেদের একমাত্র অভিভাবক উত্তাল অত্যন্ত দায়িত্বশীল। সামাজিক কর্মকান্ডে নিজের সামর্থ অনুযায়ী নিবেদিত প্রাণ হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। উত্তালের মা মরহুমা জামিলা বেগম একজন সাধারণ গৃহীনি ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। বড় ছেলে মো. আরাফাত জামান রংপুরে ফটোগ্রাফার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টে একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী। ২য় ছেলে মো. আখিরুজ্জামান হাবীব পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রীতে কানাডার অ্যালবার্ডা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। একমাত্র কন্যা মোছা. আফরোদিতী জামান উস্পিতা এইচএসসি পরীক্ষার্থীনি। স্ত্রী মাহফুজা বেগম মুক্তি ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি আকস্মিক হার্ট অ্যাটার্কে মৃত্যু বরণ করলে উত্তাল এখনও দ্বিতীয় বিবাহ করেননি।

সহজ-সরল উত্তাল সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত।পৌরসভার খেটে খাওয়া মানুষদের কল্যাণে তিনি সবার পাশে থেকে কাজ করতে চান। পীরগঞ্জ পৌরসভাটির ড্রেনেজ সমস্যা প্রকট,পানীয় জল, পয় নিষ্কাশন ব্যবস্থা অতি দূর্বল। অত্যাধুনিক পৌরসভা গড়তে তৈয়বুর রহমান উত্তাল পরিচ্ছন্ন ভাবমূর্ত্তি প্রতিষ্ঠা করতে চান বলে এ প্রতিবেদককে জানান। আসন্ন পৌর নির্বাচনে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আলোচিত ও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকার শক্ত অবস্থানে রয়েছেন তিনি,জানালেন এলাকার কিছু সাধারণ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর