সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ শাখার-এসবি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ সময় দেখুন

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুলিশের বিশেষ শাখার—এসবি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) হিসেবে দায়িত্বে আছেন। আর বর্তমান এসবি প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিন আরও পাঁচ অতিরিক্ত আইজিপি এবং পাঁচ ডিআইজিকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা কামরুল আহসানের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। তিনি রংপুর ক‍্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২৩ আগস্ট কামরুল আহসান পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন।

কর্মজীবনে পুলিশের এই কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নড়াইল, বান্দরবান, পুলিশ হেডকোয়ার্টার্স এবং অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নড়াইল ও বান্দরবান জেলায় দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসন ও পুলিশ সদর দপ্তর—উভয় ধরনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার পেশাগত ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য দিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর