সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

নিখোঁজ জাবি শিক্ষার্থী, কক্ষে মিলল সুইসাইড নোট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। গত রোববার ১১ অক্টোবর বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে তিনি ঢাকাগামী একটি বিআরটিসি বাসে ওঠেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর হলের নিজ কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।

মোহাইমিনুলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তার (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর