জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন না বলেই তাকে প্রদর্শনীতে আনা হয়নি : ডা. শফিকুর রহমান
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
৩০
সময় দেখুন
জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন না বলেই তাকে প্রদর্শনীতে আনা হয়নি : ডা. শফিকুর রহমান
ঢাকা, ০৮ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) এক মিলনায়তনে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন না বলেই তাকে এখানে আনা হয়নি। আমরা সব স্বৈরাচারের অবস্থান তুলে ধরেছি। ইতিহাসে সবার অবদান তুলে ধরতে চাই। জামায়াত আমির বলেন, অতীত সরকারের অত্যাচার-নিগ্রহের বিষয়গুলো জামায়াতের আলোকচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সব স্বৈরশাসকের অবস্থান এখানে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর একই তরিকার লোকদের শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমির মতবিরোধের পরিবর্তে ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান...
ঢাকা, ০৮ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) এক মিলনায়তনে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন না বলেই তাকে এখানে আনা হয়নি। আমরা সব স্বৈরাচারের অবস্থান তুলে ধরেছি। ইতিহাসে সবার অবদান তুলে ধরতে চাই।
জামায়াত আমির বলেন, অতীত সরকারের অত্যাচার-নিগ্রহের বিষয়গুলো জামায়াতের আলোকচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সব স্বৈরশাসকের অবস্থান এখানে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর একই তরিকার লোকদের শুধু ক্ষমতার পালাবদল হয়েছে।
জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমির মতবিরোধের পরিবর্তে ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply