রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

পটুয়াখাকীর দুমকিতে শিশুকে ধর্ষণচেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার অভিযুক্ত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ শনিবার (৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে ঘটনাটি উপজেলার পাংগাশিয়া এলাকায় ঘটে।

ভুক্তভোগী লামিয়া আক্তার (৯) পান্না হাওলাদারের মেয়ে। অভিযুক্ত সোহাগ হাওলাদার মিজু হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পাংগাশিয়া স’মিল সংলগ্ন দক্ষিণ পাশে একা পেয়ে শিশুটিকে রাস্তার পাশের একটি গাছের দিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। এ সময় পুকুরজনা বাজার দিক থেকে আসা একটি অটোরিকশার চালক ঘটনাটি দেখে থেমে যান। তিনি দস্তাদস্তি লক্ষ্য করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে।

পরে স্থানীয়রা দুমকি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগ হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর