মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার। পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় তার দক্ষ নেতৃত্বে আশুলিয়া থানায় অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিভিন্ন অপরাধ দমনে সফল অভিযান পরিচালনা এবং জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, এই অর্জন শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো আশুলিয়াবাসীর জন্য গর্বের বিষয়। তার এ স্বীকৃতি ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অনেকে।
সহকর্মী ও স্থানীয়দের পক্ষ থেকে ওসি রুবেল হাওলাদারকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
Leave a Reply