শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫০ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। আজ শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

লাইভ ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এ সময় সেগুলো প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সক্রিয় হেয়েছে।

ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসে তিনি বলেছেন, যত সময় লাগুক ইরানে নিজের লক্ষ্য পূরণ করতে চান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি।

ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

তবে গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো; ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর