বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত চিকিৎসকরা নেবেন : মির্জা ফখরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন

ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত চিকিৎসকরা নেবেন।

 

তিনি বলেছেন, ‘শনিবার (৬ ডিসেম্বর) কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) তাকে (খালেদা জিয়া) লন্ডনে নেওয়া হবে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।’

 

এ সময় বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।

 

একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়।

 

এতে দলের সিনিয়র নেতারা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর