রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বর্তমান প্রস্তুতি সন্তোষজনক : মাইকেল মিলার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

ঢাকা, ০২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান প্রস্তুতি সন্তোষজনক।

 

মাইকেল মিলার বলেন, আসন্ন নির্বাচনে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান। ইইউ আশা করছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচন-সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে ইইউ প্রস্তুত।

 

তবে লজিস্টিকসহ কিছু নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন এই কূটনীতিক। তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ।

 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির বিষয়টি জানিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। এ সময় ইইউর পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকেও ইইউ ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেন মাইকেল মিলার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর