বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

চীনের ৫ সদস্যের মেডিকেল টিম বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় এখন ঢাকায়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন

ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের একটি মেডিকেল টিম আজ সোমবার দুপুরে ঢাকায় পৌঁছান। এরপর বেলা ২টা ৫০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এদিকে, বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, বেগম জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। আগামীকাল আসবে মূল মেডিকেল টিম।

 

প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর