বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

তারেক রহমানের দেশে ফেরায় কোন বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে : আইন উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন

ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে বাধা আছে বলে আমার জানা নেই, যদি কোনো বাধা থাকে সেটা সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

 

আসিফ নজরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করবো।

 

তিনি বলেন, আমার মনে হয় যে কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।

 

তিনি আরও বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না, এমন মন্তব্য আমরা অনেকেই করি। কিন্তু আমার কাছে মনে হয়, এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা, সে বিষয়ে মন্তব্য করা আমার রুচিকর মনে হয় না। সবচেয়ে ভালো উনারাই বুঝবেন, কখন আসতে হবে। একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর