সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, হাসপাতালে ভিড় না করে দোয়া করুন : রুহুল কবির রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

 

রিজভী বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।’

 

তিনি জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীদেরও সমস্যায় ফেলছে।

 

রিজভী আরও বলেন, ‘আপনারা আবেগ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন—এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন।’

 

তিনি জানান, দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন— বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর